সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে মহিলা দলের নেত্রী মুক্তার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগাভাগি করতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর মহিলা দলের নেত্রী মুক্তার ব্যক্তিগত উদ্যোগে মহিলা দলের  নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সান্তাহার পৌর মহিলা দলের অস্থায়ী কার্যালয় চা-বাগানে শতাধিক মহিলা নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী চিনি, সেমাই, শাড়ি কাপড় বিতরন করেন সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি ও বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক এইচ এম মুক্তা।  এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোছা: নাজনীন পারভীন রীনা, সাংগঠনিক সম্পাদক রিনি বেগম, সহ সভাপতি মোছা: মমতাজ বেগম, সহ সভাপতি জুলেখা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা: রুমী আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: ফারহানা নাসরিন, প্রচার সম্পাদক মোছা: আসমানী, দপ্তর সম্পাদক মোছা: সেলিনা বেগম প্রমুখ। ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে বগুড়া জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমানের অকাল মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Check Also

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  ০৩/১২/২০২৫ বুধবার বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *