

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বাবার ওপর অভিমান করে ফেসবুকে পোস্ট দিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে সোহান খান (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বহালগাছা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে সোহান গ্যাস ট্যাবলেট খেয়ে বাড়িতে আসেন। পরে বাবাকে দেখতে চাইলেও অভিমানের কারণে বাবা তার সঙ্গে দেখা করেননি। একপর্যায়ে শারীরিক অসুস্থতা অনুভব করলে সোহান তার মাকে জানান, তিনি গ্যাস ট্যাবলেট খেয়েছেন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রæত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, মৃত্যুর প্রায় নয় ঘণ্টা আগে সোহান তার ফেসবুক স্টোরিতে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে পোস্ট করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন দেনা-পাওনা পরিশোধ করে দিয়েছিলেন বলেও স্থানীয়রা জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা