সর্বশেষ সংবাদ ::

ধুনটে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

বগুলা সংবাদ : বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে এই দন্ডদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।

দন্ডদেশ প্রাপ্তরা হলো- ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বাদশা (৪৫) ও ডিঙ্গিরচরের নবীর মন্ডলের ছেলে রবিন মন্ডল (২৫)।

জানাগেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধেরুয়াহাটি ও ডিঙ্গিরচর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবনের একটি বাঁশিসহ বাদশাকে এবং রবিন মÐলকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাদশাকে ৩ মাসের বিনাশ্রম কারাদÐ ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রবিন মন্ডল কে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Check Also

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি

বগুড়া সংবাদ : সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভ করাকে কেন্দ্র করে হত্যা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *