সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ধুনটে সড়ক দূর্ঘটনায় মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আহত

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ রাশেদ এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ধুনট হাসপাতাল মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

সাংবাদিক এম এ রাশেদ দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, সাংবাদিক রাশেদ মোটরসাইকেলযোগে বাড়ির জন্য যাওয়ার পথে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে পশ্চিম দিক থেকে আসা মাল বোঝাই একটি ইজিবাইক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন তিনি।

দুর্ঘটনায় তার ডান পায়ের উরুতে গুরুতর কাটা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেলাই করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি তার আয়শা-জবেদা হাসপাতালে ভর্তি হন। # (ছবি আছে)

Check Also

বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের নজরুল বর্ষে নানা আয়োজন

বগুড়া সংবাদ : বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নজরুল বর্ষে আলোচনা সভা, সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *