সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের নজরুল বর্ষে নানা আয়োজন

বগুড়া সংবাদ : বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নজরুল বর্ষে আলোচনা সভা, সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান পূর্ণিমার জোসনা দেবো অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট রাতে) বগুড়া মহানগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়ার আহবায়ক ওয়াহিদ মুরাদ, মাউশির উপ পরিচালক (কলেজ ২) শফি মাহমুদ, বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক এইচ আলিম। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত প্রশিক্ষক আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন মন্দিরা সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ আলমগীর কবির। এসময় উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, নৃত্য প্রশিক্ষক আতাউর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক হাসিনুর রহমান হাসু, প্রকাশ শৈলীর লুবনা জাহান, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ, শফিকুল ইসলাম শ্যামল, বাপ্পি, রবি, আলোচনা শেষে গত ৭ আগস্ট নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত নজরুল সঙ্গীতের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীবৃন্দের ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নবনিতা, লাবীব, আলমগীর কবির, লিপি প্রধান, অথৈ, আদিয়ান, শিহাসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *