সর্বশেষ সংবাদ ::

তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

বগুড়া সংবাদ  : তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ১৫ আগস্ট)  বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে উল্লেখ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এনসিপি সমর্থিত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য ও বগুড়া জেলা শাখার আহবায়ক এ এম জেড শাহরিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্য সচিব মোঃ সৈকত আলী সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজমীর হাসান, দুপচাঁচিয়া উপজেলা আহ্বায়ক নাফি, আদমদীঘি উপজেলা আহ্বায়ক আল ফাহাদ, জেলা যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের করিম রিহান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তেল-গ্যাস ওe বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। অন্যদিকে নিয়মিত লোডশেডিং জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত এসব সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ভয়াবহ লোডশেডিং বন্ধ এবং জনবান্ধব ও কার্যকর বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Check Also

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সান্তাহার পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা  বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *