সর্বশেষ সংবাদ ::

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক স্টাডিজ গ্রুপের দোয়া মাহফিল

বগুড়া সংবাদ  : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে বুধবার বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংস্থা মিলনায়তনে আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কুরআন পাক থেকে তেলাওয়াত করেন সংস্থার লাইব্রেরিয়ান মাওলানা মোঃ নজরুল ইসলাম। সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো: আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্পাদক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল। ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। সার্বজনীন ও গণআন্দোলনের মুখে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাঁর পলায়নের মধ্যে দিয়ে দীর্ঘ ১৬ বছরের সৈরশাসনের অবসান ঘটে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভপাতি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে মোঃ এরশাদুল বারী এরশাদ, মোঃ মাহফুজুল হক, মোঃ আরেফ বিল্লাহ বিলু, মোঃ আব্দুল হান্নান, মোঃ ইসরাফিল হোসাইন, সৈয়দ ফজলে রাব্বী ডলার, কাজী আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাওলানা মো: রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, নির্বাহী সদস্য মোঃ আব্দুল আজিজ সহ সংস্থার অনেক আজীবন সদস্য ও লাইব্রেরির পাঠক ও সূধীবৃন্দ। পরিশেষে জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও যাঁরা আহত হয়েছেন তাঁদের সুস্থতা কামনা করে বিশেষ দু’আ করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *