সর্বশেষ সংবাদ ::

তিন বছরেও শেষ হয়নি বিচার কাজ ধুনটে শিশু রজনী হত্যা মামলার ন্যায় বিচার দাবিতে ব্যানার লাগালেন বাবা !

বগুড়া সংবাদ  :বগুড়ার ধুনটে আট বছর বয়সী শিশু রজনী ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ তিন বছরেও শেষ হয়নি। এতে ন্যায় বিচার নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে নিহতের পরিবার। তাই দ্রæত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধুনটের বিভিন্ন স্থানে ব্যানার লাগিয়েছেন নিহত শিশুটির বাবা গাজিউর রহমান।

মামলাসূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ মে বিকেল ৫টার দিকে এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী পশ্চিমপাড়া এলাকার ভ্যান চালক গাজিউর রহমানের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী মায়দা আক্তার রজনী (৮) নিজ বাড়ির সামনে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এঘটনায় ধুনট থানায় একটি জিডি দায়ের করেন রজনীর বাবা গাজিউর রহমান। পরদিন ৫ মে সন্ধ্যায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যাক্ত জায়গার ঝোপ-ঝাড়ের মধ্য থেকে রজনীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রজনীর বাবা গাজিউর রহমান বাদী হয়ে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। পুরে পুলিশ তদন্ত শেষে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তন্মধ্যে একজন জামিনে মুক্ত রয়েছেন। এদিকে মামলার তিন বছর অতিবাহিত হলেও দ্রæত বিচার কাজ শেষ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে নিহত রজনীর পরিবার।

নিহত শিশুটির বাবা গাজিউর রহমান জানান, মেয়েকে হারানোর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। দ্রæত বিচার শেষ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *