সর্বশেষ সংবাদ ::

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

বগুড়া সংবাদ  : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর আসনের এমপি মো: রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া সিটি কর্পোরেশন।

রোববার বেলা সাড়ে ১২টায় বগুড়া সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মোঃ রেজাউল করিম বাদশা এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সেরাজুল ইসলাম,সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু,বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার,সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক মাহমুদুল হাসান তুহিন,সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোকী, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান,
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রেজাউল করিম বাদশা এমপি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের নগর উন্নয়ন, আবাসন, সরকারি অবকাঠামো নির্মাণ ও গণপূর্ত খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় বগুড়ার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Check Also

কাহালুতে জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন

  বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *