

বগুড়া সংবাদ : বগুড়া নগর উন্নয়ন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ৯ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা ও মহল্লাভিত্তিক সংগঠন (সিবিও) কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বগুড়া সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের মৌচাক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আজিজুল হক মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী।
আলোচনা সভায় ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা এলাকার বিভিন্ন সুবিধা-অসুবিধা, নগর উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নগরকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ৯ নম্বর ওয়ার্ডের মহল্লাভিত্তিক সংগঠন বা সিবিও কমিটি গঠন করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা