সর্বশেষ সংবাদ ::

সিরাজগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

বগুড়া সংবাদ :  সিরাজগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড একশন ব্যাটালিয়ান র‌্যাব-১২’র সদস্যরা।রোববার (২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলয়িাস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি মোঃ আবু সাঈদ (৩৮), বগুড়া জেলার শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিরাজগঞ্জের র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, এর দিকনির্দশনায় শনিবার (২৩ মার্চ) রাত্রি পৌনে তিনটার দিকে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন ষোল মাইল এলাকায় অভিযান পরচিালনা করে মাদক আইনে ১০ বছররে সাজাপ্রাপ্ত ওয়ারন্টেভুক্ত পলাতক আসামি মোঃ আবু সাঈদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় সোর্পদ করা হয়েছে।

Check Also

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *