সর্বশেষ সংবাদ ::

২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

বগুড়া সংবাদ : র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর হতে ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর মেট্রো-ট ১১-০৩৪১) মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৪/০৩/২৪ তারিখ সকাল ০৭.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন ঠেঙ্গামারা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মোকসেদুল ইসলাম (৪২), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- উপরমার বানিয়াডাঙ্গী, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট, ২। মোঃ রাসেল হোসেন (২৭), পিতা- মৃত মোবারক হোসেন, সাং- উপরমার বানিয়াপাড়া, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাটদ্বয়কে তাদের চালিত ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ২৪৯ বোতল ফেন্সিডিল ও ০৫ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০২টি সীম ও নগদ ৫০০০/-টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হবে।

Check Also

বগুড়ার ১২টি থানার মধ্যে কাহালু থানার শ্রেষ্ঠ ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ: বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মে/২৬ইং এ জেলার ১২টি থানার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *