সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে ফুটবল ম্যাচের বিরোধে কিশোর খুন

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের নওখিলা এলাকায় প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে মোস্তাকিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১১টার দিকে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ঘুঘুমারী গ্রামের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ফাউলকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন বিদ্যালয় মাঠে সমবেত হলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় অভিযুক্ত শাহাদত, সাহা আলী ও মাহমুদুল হাসান লিখনসহ কয়েকজন মোস্তাকিনের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শাহাদত ধারালো অস্ত্র দিয়ে মোস্তাকিনের পেটে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত মোস্তাকিন ঘুঘুমারী উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা আহত মোস্তাকিনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Check Also

আদমদীঘিতে শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র করে উল্টো বাদীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের

বগুড়া সংবাদ  : বগুড়ার আমদীঘিতে রবিউল ইসলাম ফকির নামের একজনের শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *