

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বগুড়ার কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ/২৬ইং এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মলিহা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. শফিকুল ইসলাম, কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম তারান্না বেগম, কাহালু খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম, কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, বাংলাদেশ অটো মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতি কাহালু উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল মনসুর খান সহ স্থানীয় সাংবাদিক ও মিলারবৃন্দ এবং কৃষকবৃন্দ।
উল্লে¬¬খ্য যে, চলতি মৌসুমী কাহালু খাদ্য গুদামে সরকারি ভাবে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ২ হাজার ৬”শ ৭৭ মেঃ টন চাল সংগ্রহ করা হবে এবং কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ১ হাজার ৭”শ ৪৪ মেঃ টন ধান সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহের মেয়াদ ৩১ আগষ্ট/২৬ইং।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা