সর্বশেষ সংবাদ ::

১৫ দিনেও মেলেনি এনজিও কর্মী মোখলেছারের সন্ধান , মানববন্ধনে স্ত্রীর আহাজারি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

বগুড়া সংবাদ : বগুড়ায় নিখোঁজ এনজিও কর্মী মোখলেছার রহমানের সন্ধান মিলছে না ১৫ দিনেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কোনো খোঁজ না মেলায় চরম অনিশ্চয়তা ও দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছে তার পরিবার। স্বামীর ফিরে আসার আকুতি জানাতে গিয়ে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নিলুফা ইয়াসমিন। তার আহাজারিতে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বগুড়া শহরের কেন্দ্রীয় সাতমাথা এলাকায় নিখোঁজ মোখলেছার রহমানের সন্ধান দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে দ্রুত মোখলেছার রহমানকে খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
জানা গেছে, নিখোঁজ মোখলেছার রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা ফোকাস সোসাইটি বাংলাদেশ-এর বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল শাখায় কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৮৯) করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধনে স্ত্রী নিলুফা ইয়াসমিন অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার দুইটি ছোট সন্তান আছে। তাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাদের বাবাকে ফিরিয়ে দিন।”
মানববন্ধন শেষে স্বজনদের কান্না ও শিশু সন্তানদের নির্বাক অপেক্ষা উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়। পরিবার ও এলাকাবাসীর একটাই প্রশ্ন—“কোথায় আছেন মোখলেছার রহমান?”

Check Also

বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *