সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ঈদের জামাত কখন কোথায় অনুষ্ঠিত হবে

বগুড়া সংবাদ : বগুড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলায় এবার মোট ১ হাজার ৬৬২টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়।
প্রধান জামাতে ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি মাওলানা আব্দুল কাদের। কেন্দ্রীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায়‌ মালতী নগর কেন্দ্রীয় ঈদগাহে,সকাল ৭টায় জামিল মাদরাসায়, সকাল সাড়ে ৭টায় সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
সকাল পৌনে ৮টায় কাটনারপাড়া, মালগ্রাম-ছিলিমপুর, ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ এবং সকাল সোয়া ৮টায় শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ও বৃন্দাবনপাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ৮টায় আলতাফুন্নেছা খেলার মাঠ, বাইতুস ছালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, করনেশন ইনস্টিটিউশন মাঠ এবং ইসলামপুর-হরিগাড়ি ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে বগুড়া জিলা স্কুল মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে নারীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

 

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *