সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া যুবদল নেতার তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্বাতনের অভিযোগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় যুবদল নেতা এমদাদুল আকন্দ তার তালাককৃত স্ত্রী নাছিমা বেগমকে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমদাদুল তালোড়া পৌর এলাকার মুড়াগাছা এলাকার মৃত আজিজুল আকন্দের ছেলে এবং তালোড়া পৌর যুবদলের আহবায়ক। এ ঘটনায় নির্যাতিত নাছিমা ১৩মার্চ দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১২বছর পূর্বে এদদাদুলের সঙ্গে কাহালু উপজেলার চাঁনপুরা গ্রামের মৃত ময়েজ মোল্লার মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। এর মধ্যে তাদের সংসারে ৭বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এরই মধ্যে এমদাদুল পারিবারিক কলহের কারণে তার স্ত্রীকে ৩বার মৌখিকভাবে তালাক প্রদান করেন। গত একমাস পূর্বে আবারও তাদের মধ্যে কলহ হলে এমদাদুল তার স্ত্রীকে তালাক দেয়। তালাক প্রদানের পর নাছিমা বেগম ভাড়া বাসায় অবস্থান করছিলেন। গত ১৩মার্চ বৃহস্পতিবার দুপুরে এমদাদুল নাছিমার ভাড়া বাসায় গিয়ে তার চরিত্রের মিথ্যা অপবাদ দেয় এবং বেধরক মারপিট করে খুন জখমের হুমকি প্রদান করেন। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে নাছিমাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন মারপিটের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

বগুড়ার প্রবীণ দুই সাংবাদিক এর মৃত্যুতে বগুড়া স্পোটর্স রিপোর্টর্স এসোসিয়েশনের শোক

বগুড়া সংবাদ :  বগুড়ার প্রবীণ দুই সাংবাদিক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বগুড়া স্পোটর্স রিপোর্টর্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *