সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় সৌদি বাদশার উপহারের খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

বগুড়া সংবাদ : পবিত্র রমজান উপলক্ষে সৌদি বাদশার উপহার হিসাবে প্রাপ্ত খেজুর দুপচাঁচিয়ায় বিতরণ করা হয়েছে। ১৪মার্চ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এদিন ৩৬টি লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসার এতিম ও গরীব ছাত্র, একটি মডেল মসজিদ ও ২জন হিজরার মাঝে এ খেজুর বিতরণ করা হয়। প্রসঙ্গতঃ সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ এর উপহারের ১৬কার্টুন(১২৮কেজি) খেজুর এ উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে।

Check Also

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি

বগুড়া সংবাদ : বগুড়া চেলোপাড়া-সান্দারপট্টি কর্তৃক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *