সর্বশেষ সংবাদ ::

বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার

বগুড়া  সংবাদ : বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে  ঐতিহাসিক মহাস্থানগড় জিওত কুন্ড তে সবাই মিলে একত্রিত হয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৩তম  ব্যাচের সবুজ রাব্বি জাহিদ পিয়াস নুর আলম কাফি সজীব আনোয়ার অমিত সুজন আবিদ বাইজি রোমান নাজমুল শিহাব রবি ও আরো অনেকে উপস্হিত হয়ে এ উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় সকল বন্ধুরা একে অপরকে কাছে পেয়ে তাদের পুরাতন দিনের স্মৃতিচারন করেন। পরিশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩ তম ব্যাচের শুভ বলেন  দীর্ঘদিন আমাদের বন্ধুদের সাথে কোন যোগাযোগ ছিল না, বিভিন্ন জন বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ার কারনে খুব একট  দেখা সাক্বাষাত হতো না। তাই আমরা উদ্দ্যোগী হয়ে এই মিলনমেলার আয়োজন করি। এখানে সবাই একত্রিত হতে পেরে আমরা খুবই আনন্দিত।

Check Also

জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

বগুড়া সংবাদ : সরকার জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *