সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

বগুড়া  সংবাদ :  ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮মার্চ রোববার দুপুরে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃদাঃ) জান্নাতুল ফেরদৌস, দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, সাংবাদিক অরবিন্দ কুমার দাস, সফল নারী উদ্যোক্তা আসমাউল হুসনা দীনা, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একইদিন উপজেলা পিএফজি ও ওয়েভ এর আয়োজনে এদিবসটি পালন করা হয়।

Check Also

বগুড়া জেলা বিএনপির ইফতার মাহফিল

বগুড়া সংবাদ :  বগুড়া জেলা বিএনপির ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *