সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল’ ফুলকোট কে ৭-৬ গোলে হারিয়ে ফুলদীঘি বিজয়ী

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে ‘মারিয়া যুব কল্যাণ
সংঘ আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেণ্ট’র ৮ম ম্যাচ গতকাল শুক্রবার বিকালে মারিয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক এনাম। ৮ম ম্যাচে নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় টাইবেকারে ফুলকোট
নিউ স্টার ক্লাবকে ৭-৬ গোলে হারিয়ে ফুলদীঘি সোস্যাল স্টার ক্লাব বিজয়ী হয়। মারিয়া যুব কল্যাণ সংঘ’র সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে ম্যাচের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, ব্যবসায়ী আমিনুর রহমান
জোয়ারদার, মাড়িয়া যুব কল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকার। আরও অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রহমত আলী, বিএনপি নেতা জামাল উদ্দিন, আফছার আলী, আব্দুল
গাফ্ফার, হুমায়ুন কবির দুলু, সামিনুর রহমান প্রমুখ।

Check Also

শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়া সংবাদ :(রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *