সর্বশেষ সংবাদ ::

তারেক রহমানের পক্ষে বগুড়া শহর যুবদলের নির্বাচনী প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে শহর যুবদল এ সভার আয়োজন করে।

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান।
শহর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আদিল শাহরিয়ার গোর্কি’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মন্ডল, ইসলাম লিমন, সাদ্দাম হোসেন, ওমাইদুল ইসলাম মিম, এনামুল হক মানিক, সহ সাংগঠনিক সম্পাদক জন আহমেদ, দপ্তর সম্পাদক সজল হাসান, সহ-দপ্তর সম্পাদক রাইম হাসান, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, রাকিবুজ্জামান শেখ রবিন, মাহবুবুর রহমান ফাইম, সামাদ, মুক্তার হোসেন, রাকিবুল ইসলাম ঝলক, রবিউল ইসলাম, তুষার তালুকদার, সঞ্জয় দাস, কারিমুল্লাহ, টুটুল, জিতুসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে শেষে বগুড়ার ২১টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Check Also

​বগুড়া-৭ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন গোলাম রব্বানী

বগুড়া সংবাদ  : বগুড়া  সদ্য সমাপ্ত নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের নির্বাচনী ফলাফল ঘোষণার পর এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *