সর্বশেষ সংবাদ ::

কাহালুতে এলডিপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবালের নির্বাচনী গণ-সংযোগ

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার দিনব্যাপী বগুড়ার কাহালুর কল্যাণপুর হাট, কাউড়া বাজার ও আড়োলা হাট সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণ-সংযোগ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার এলডিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস (ইকবাল)।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, কার্যকরী সদস্য গোলাম রব্বানী, এলডিপি কাহালু উপজেলা কমিটির সভাপতি খয়বর আলী, এলডিপি গাবতলী উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদ খান, এলডিপি কাহালু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল, কালাই ইউনিয়ন এলডিপির সভাপতি ও ইউ পি সদস্য আব্দুল গফুর, নারহট্র ইউনিয়ন এলডিপির সভাপতি মফিজ উদ্দিন, জামগ্রাম ইউনিয়ন এলডিপির সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক সাগর, দৃর্গাপুর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক রমজান আলী, সহ এলডিপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

Check Also

কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের টাইল্স করণ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু পৌরসভার বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *