সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় সভাপতি মুন্না

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : বুধবার বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু বাজারে অসহায় মাতলুবুর রহমান মতিকে দুই লক্ষাধিক টাকা ব্যয়ে একটি দোকান ঘর করে দেয়া হয়েছে। এছাড়া লাংলু সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এমন কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম হোসেন মুন্না। পরে তিনি (মুন্না) প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জেলা নেতৃবৃন্দর দিকনির্দেশনায় যুবদল নেতা আহসান হাবিব সেলিম এর সহযোগিতায় দোকান ঘর ও কম্বল বিতরণ করা হয়। পরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম হোসেন মুন্না সোনাতলার কর্পুরে অসহায় মানুষের মাঝে ঘর প্রধান অনুষ্ঠানে যোগদান করেন।

Check Also

কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনে আয়োজনে ২ দিনব্যাপী ৪৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *