সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী চিটার নান্টু গ্রেফতার

বগুড়া সংবাদ :   র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৮ ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী নান্টু প্রামানিক (৩০) অবস্থান করছে। এরই প্রেক্ষিতে ০২ মার্চ ২০২৪ ইং তারিখ ২০০০ ঘটিকায় র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-৪, সাভার এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নান্টু প্রামানিক ওরফে চিটার নান্টু (৩০), পিতা- মৃত নাজির উদ্দিন ফকির ওরফে নজু ফকির, সাং- শৈধুকুরী, থানা- শাজাহানপুর,জেলা- বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মোঃ রোস্তম আলীর একটি তিন বছরের ছেলে বাচ্চাকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের হয় যার নং-১৩৬/১৫। দাপ্তরিক কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় হস্তান্তর করা হবে।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *