সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

বগুড়া সংবাদ :  বগুড়ায় র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সদরের বাঘোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাতক ওই আসামির নাম রবিউল ইসলাম (২৭)। তিনি শিবগঞ্জ উপজেলার বানাইলের জহুরুল ইসলামের ছেলে।

শুক্রবার বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদরের বাঘোপাড়া এলাকায় ডাকাতি মামলার পলাতক এক আসামি অবস্থান করছে। তখন সেখানে র‍্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে রবিউলকে আটক করে।র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামির নামে এর আগেও বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্র আইনসহ ৪ টি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *