সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌর হাট বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ রফিকুলের লিফলেট বিতরণ

বগুড়া সংবাদ: শনিবার বিকেলে কাহালু পৌর হাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
উক্ত ৩১ দফা লিফলেট বিতরণ করেন কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি, কৈঢ়ড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মালঞ্চা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ঠান্ডু, মুরইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সাবেক যুবদলনেতা আব্দুল বারী, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপিনেতা হাবিল, কৃষকদলনেতা ও দূর্গাপুর ইউ পি সদস্য আব্দুল আলীম সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

Check Also

বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল

বগুড়া সংবাদ : বগুড়া-৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *