সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি আত্মহত্যা

 

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নেশার টাকার জন্য পারিবারিক কলহের জেরে ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে জাহাঙ্গীর আলম (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃত জাহাঙ্গীর আলম উপজেলার নসরতপুর ধনতলা গ্রামের মৃত হাকিম প্রামানিকের ছেলে। শুক্রবার বিকেলে সান্তাহার পুলিশ ফাঁড়ি নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ব-পরিবারে বসবাস করতেন জাহাঙ্গীর আলম। সম্প্রতি নেশার টাকার জন্য পারিবারের সদস্যদের সাথে জাহাঙ্গীর আলমের কলহ সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার দুপুর ১টার দিকে ভাড়া বাসায় ঘরের ছাউনির সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মানিক হোসেন জানান, শুক্রবার সকালে তিনি নানার বাড়িতে এবং মা তার বোনের বাড়িতে ছিলেন। ফাঁকা বাসায় তার বাবা আত্মহত্যা করেছেন। তার মা দুপুরে ওই বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে বহুবার ডাকাডাকি করে না খোলায় জানালায় গিয়ে দেখতে পান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Check Also

দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মাটরসাইকল উদ্ধার \ গ্রপ্তার দুই

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মাটরসাইকল সহ দুই চারক গ্রপ্তার করছ থানা পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *