সর্বশেষ সংবাদ ::

ধুনটে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ইয়াবা সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে সবুজ খান (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারা- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দ-াদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার নামক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে একজনকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও একশত টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ইয়াবা ধ্বংস করে ফেলা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

জয়ী হয়ে শুভেচ্ছা বার্তা দিলেন শিবগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  বগুড়া) :  জয়ী হয়ে বগুড়া ২ আসনের সকল জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *