সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ভ্রাম্যমান আদালতে ৪ দোকানে জরিমানা করলেন ইউএনও কাওছার হাবীব

বগুড়া সংবাদ : রোববার বগুড়ার কাহালু বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় তিনি যথাযথ আইন না মানার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাহালু বাজারের ৪ টি দোকানে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও কাহালু বাজারের রাস্তা দখল করে বসানো মাছের বাজার ও ফলের দোকান সরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই সজল সহ পুলিশ সদস্যবৃন্দ।
কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ  : সারাদেশে দফায় দফায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *