সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ধুনট পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত নাশকতার মামলায় জামাল উদ্দিন (৩৮) নামে এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ধুনট হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন ধুনট পৌরসভার পশ্চিমভরনশাহী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং তিনি ধুনট পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন বলে জানাগেছে।

জানাযায়, গত ১৭ ফেব্রæয়ারী রাতে ধুনট বাজারে মশাল মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এঘটনায় যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন শ্রমিকলীগ নেতা জামাল উদ্দিন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Check Also

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক স্টাডিজ গ্রুপের দোয়া মাহফিল

বগুড়া সংবাদ  : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে বুধবার বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *