সর্বশেষ সংবাদ ::

ধুনটে ধর্ষণ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার সাক্ষীর বসতবাড়িতে হামলা চালিয়ে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামে এঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদার পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ধর্ষণ মামলার সাক্ষী শাহা জামাল (৪৫) ও তার চাচা নয়ন মিয়া (৬৫)। আহতরা বর্তমানে ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন শাহা জামাল বলেন, আমার প্রতিবেশীর দ্বিতীয় স্ত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একবছর যাবত প্রতিবেশী হামিদুল ইসলামের ছেলে বায়জিদ (৩২) বিভিন্ন সময়ে তাকে (২৫) ধর্ষণ করে। তখন সে বিবাহের কথা বললে বায়জিদ তালবাহানা শুরু করে।

তখন ভুক্তভোগী নিরুপায় হয়ে গত ১০ জুন বায়জিদকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। আমাকে ওই মামলার ১নং সাক্ষী করায়, পলাতক ধর্ষণ মামলার আসামি বায়জিদের হুকুমে রহিম ও সাহিদুল সহ অজ্ঞত ৫/৭ জন আমার বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, ধর্ষণ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পেয়েছি। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ধর্ষণ মামলার আসামি বায়জিদ কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Check Also

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  : “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *