সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় বাড়ির জায়গা নিয়ে হামলায় বাবা-মেয়ে আহত

বগুড়া সংবাদ :  সোনাতলায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। উপজেলার জোড়গাছা ইউনিয়নের খোদাদুল্লারপাড়া গ্রামে মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত পরিবার পক্ষ জানায়,একই বাড়ির মোঃ জিগরু মিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে ওই দিন বেলা সোয়া ২টার দিকে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে জিগরু মিয়ার ছেলে মোঃ জীবন মিয়া একই বাড়ির নয়া মিয়াকে (৬৫) ও মেয়ে রাবেয়া সুলতানাকে (২৪) ধারালো হাতিয়ার দিয়ে গুরুতর জখম করেছে। বাড়ির লোকজন আহত নয়া মিয়া ও মেয়ে রাবেয়া সুলতানাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত দু’জনের মধ্যে নয়া মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Check Also

শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়া সংবাদ :(রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *