সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় চা ব্যবসায়ীর দোকান পুড়ে যাওয়ায় সহায়তা দিলো জামায়াত

বগুড়া সংবাদ: বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের মানিকচক তালতলা মহল্লার চা ব্যবসায়ী ইউনূস আলী চায়ের দোকানে গত বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন ও নগদ অর্থ সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুরর রহমান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, প্রচার মিডিয়া ও আইসিটি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা ওসমান গনি, রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির মোখলেসুর রহমান প্রমুখ।

Check Also

কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনে আয়োজনে ২ দিনব্যাপী ৪৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *