সর্বশেষ সংবাদ ::

বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : রবিবার বিকেলে দত্তবাড়ীতে বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল সংগঠনের সভাপতি এনামুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক মুনছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, শ্রমিকদল নেতা লিচন শেখ বাঘা, ফিরোজ আহম্মেদ প্রমুখ। ইফতারে দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

Check Also

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি

বগুড়া সংবাদ  : বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *