সর্বশেষ সংবাদ ::

আদমদীঘির ছাতিয়ানগ্রামে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়। মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল সরকারের সঞ্চালনায় এক আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব আলাউদ্দিন, ছাতিয়ানগ্রাম জামে মসজিদের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিএনপি নেতা গোলাম মোস্তফা, পিন্টু আলী প্রমুখ।

Check Also

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *