সর্বশেষ সংবাদ ::

কাহালুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়া সংবাদ:  “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস/২৫ইং উপলক্ষে শনিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার।
কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এ টি এম খালেকুজ্জামান মিঠু, আব্দুল মতিন, মাহবুবুল আলম, শাহিন সরদার, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক সঞ্জয়, গোপাল, জাহানুর, লিপি ও গৌরবী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

Check Also

বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের প্রকৃত রায় পরিবর্তন করা হয়েছে-শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ  : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *