সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘির সান্তাহারে নূরাণী ইসলামিয়া একাডেমি মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা তালিকায় উত্তীর্নদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় মাদরাসা প্রঙ্গনে এ আয়োজন করা হয়। মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও মাদরাসার সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাবেক পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, আরাফাত রহমান কোকো পরিষদের উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, সান্তাহার পৌর বিএনপির গন শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সবুর সাবু, বিশিষ্ট ব্যবসায়ী এস এম রাজু, গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম প্রমূখ।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *