সর্বশেষ সংবাদ ::

কাহালুর জামগ্রাম ইউনিয়নে কার্পেটং রাস্তার উদ্বোধন করলেন সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ: বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার জামাগ্রাম ইউনিয়নের পানাই থেকে করমজা পাড়া পর্যন্ত ১ কিঃ মিঃ রাস্তা ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়।

উক্ত কার্পেটিং কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, কাহালু উপজেলা প্রকৌশলী অফিসের কার্য সহকারি কুদরাত-ই-এলাহী, বিএনপিনেতা জিল্লুর রহমান, আব্দুর রশিদ উজ্জল, জামগ্রাম ইউ পি সদস্য আব্দুল বারিক, ঠিকাদার সাব্বির আহম্মেদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

Check Also

বগুড়ার ১২টি থানার মধ্যে কাহালু থানার শ্রেষ্ঠ ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ: বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মে/২৬ইং এ জেলার ১২টি থানার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *