সর্বশেষ সংবাদ ::

বগুড়ার পাঁচ থানার ওসি রদবদল

বগুড়া সংবাদঃ বগুড়ার পাঁচ থানার ওসি রদবদল করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) নির্দেশে বগুড়ার পাঁচ থানার ওসি পদে রদবদল করা হলো। বৃহস্পতিবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার জানান,আদমদিঘী থানার ওসি রেজাউল করিমকে শেরপুর থানা,শেরপুর থানার ওসি বাবু কুমার সাহাকে সোনাতলা থানা, সোনাতলা থানার ওসি সৈকত হাসানকে ধুনট থানা, ধুনট থানার ওসি রবিউল ইসলামকে সারিয়াকান্দি থানা ও সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীকে আদমদিঘী থানায় রদবদল করা হয়েছে।

Check Also

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সিটি কর্পোরেশনের অভিযান

বগুড়া সংবাদ   : বগুড়া মহানগরের ১৫নম্বর ওয়ার্ডের চারমাথা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *