সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় চালের দাম নির্ধারণ করে দিল প্রশাসন

বগুড়া সংবাদ : বগুড়ায় মিলে, পাইকারী ও খুচরা বাজারে চালের দাম নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়৷  বিকেলে জেলা প্রশাসকের সম্মেনন কক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।জেলা প্রশাসক বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে  মিনিকেট চাল (জিরা) মিলে ৬২ টাকা, পাইকারি ৬৩ টাকা ও খুচরা ৬৪-৬৫ টাকা কেজিতে বিক্রি হবে। আটাশ (মাঝারি) মিলে ৫২, পাইকারি ৫৩ ও খুচরা ৫৪-৫৫ টাকা কেজিতে বিক্রি হবে। স্বর্ণা-৫ মিলে  ৪৬, পাইকারি ৪৭ ও খুচরা ৪৮-৪৯ টাকা কেজিতে বিক্রি হবে। চিনিগুড়া (খোলা) ভোক্তা পর্যায়ে ১১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।তিনি আরও বলেন,  ধান ও চালের কোন  সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুজব রটিয়ে সরকারকে কোন ক্রমেই বিব্রত করা যাবে না। আর যারা এই সিদ্ধান্ত মানবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি বগুড়ার সভাপতি এটিএম আমিনুল ইসলাম বলেন, চালের দাম মিল, পাইকারী ও খুচরা পর্যায়ে নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে ধানের দাম বাড়লে তখন  এই দামে  চাল বিক্রি করা কঠিন হয়ে পড়বে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট মেহবাউল করীম, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফিরোজা পারভীনসহ চালকল মালিক, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Check Also

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *