সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। ঘটনার ২০ দিন পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়াদপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেছারুল ইসলাম সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় গ্রামের …

Read More »

বগুড়ায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন

বগুড়া সংবাদ  : হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ও কৃষকবান্ধব ভাড়া নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বগুড়া সদরের মাটিডালি মোড়ে আয়োজিত এ মানববন্ধনে বর্তমান সংরক্ষণ ভাড়া কমিয়ে সর্বোচ্চ ৪ টাকা ৮০ পয়সা অথবা বিকল্প হিসেবে ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের দাবি জানানো …

Read More »

বগুড়ায় সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ  : সারের কৃত্রিম সংকট, মজুতদারি ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, দেশে চাহিদার তুলনায় প্রায় দেড় গুণ বেশি ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে। তাই বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা বরদাশত করা হবে না। …

Read More »

বগুড়ায় নোংরা পরিবেশে ফুচকা তৈরি,ভাই বোন ফুচকার জরিমানা এক লাখ টাকা

বগুড়া সংবাদ :অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা এবং চটপটি তৈরির দায়ে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মালতিনগর এলাকায় অবস্থিত ভাই বোন ফুচকার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ফুচকা তৈরির টেবিলের পাশেই …

Read More »

বগুড়া জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত সারসহ অসাধু মজুতদারি সিন্ডিকেট বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন

বগুড়া সংবাদ  : বুধবার বিকেলে বগুড়া পর্যটন মোটেলে বগুড়া জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, সহকারী সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম রাজু, মাওলানা আব্দুল …

Read More »

বগুড়া আদর্শ স্কুলে পবিত্র সীরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ  : পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষে বুধবার দুপুরে বগুড়ার বাদুরতলাস্থ আদর্শ স্কুলে হামদ নাত ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র সীরাতুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটির সভাপতি মোস্তাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স …

Read More »

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা হিসেবে ভূমিকা তদন্তসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে বুধবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, গত ২৪ আগস্ট নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল …

Read More »

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাঁর বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও …

Read More »

বগুড়ায় আল্লামা সাঈদী পরিষদের সিরাতুন্নবী (সা:) পালিত

বগুড়া সংবাদ  : সোমবার দুপুরে বগুড়া নগরীর মফিজ পাগলার মোড়ের একটি মোটেলে আল্লামা সাঈদী পরিষদ আয়োজিত সিরাতুন্নবী (সা:) ও আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লামা সাঈদী পরিষদ বগুড়া মহানগর সভাপতি মাওলানা এম এ ওহাব আস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে …

Read More »

বগুড়ায় হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

বগুড়া সংবাদ  : হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং শ্রম আইন কার্যকরের দাবিতে বগুড়ায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়েছে ‘হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’-এর উত্তরাঞ্চল কমিটি। সোমবার (২৪ আগস্ট) দুপুরে …

Read More »