সর্বশেষ সংবাদ ::

আমীরে জামায়াত’র পক্ষ থেকে সোনাতলায় ক্যান্সার রুগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

বগুড়া সংবাদ: আমীরে জামায়াত ডা. মোঃ শফিকুর ইসলামের পক্ষ থেকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিনের মাধ্যমে বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপজেলার গড়ফতেপুর গ্রামের মৃত কাজী সিরাজুল ইসলামের ছেলে মোঃ খাজা
মিয়া গত কয়েক মাস ধরে ক্যান্সার রোগে ভুগছে। সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার শাফিউল আজমের তত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত থেকে খাজা মিয়াকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোঃ ফজলুল করিম,নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,অধ্যক্ষ মাও.মোঃ নূরুল ইসলাম,সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম,মাও.মোঃ রফিকুল ইসলাম,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু,বর্তমান সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম,কার্য নির্বাহী সদস্য বদিউদ- জামান মুকুল ও সাংবাদিক মিনাজুল ইসলাম-সহ অনেকে। অনুদান দেয়ার পাশাপাশি জামায়াত নেতৃবৃন্দ ক্যান্সারে আক্রান্ত রুগীটির দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এদিকে রুগী, তার পরিবারের সদস্যরা ও আপনজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *