সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় মেরিট পাবলিক স্কুল এর উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া  সংবাদ ঃ পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পুইয়া এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরিট পাবলিক স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে।

পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি দুলাল হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী করেন বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আবু আসাদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুণ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন উদ্দিন, নজিপুর পৌরসভার কাউন্সিলর যুগল চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, মিজানুর রহমান, শিক্ষকমন্ডলী ছাত্র-ছাত্রীবৃন্দ, সুধীজন প্রমুখ।

Check Also

সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

বগুড়া  সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *