সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে পুকুর ডুবে শিশুর মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আফিয়া আকতার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আফিয়া আকতার উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুস্টিয়া দক্ষিণ পাড়া গ্রামের শামীম হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
শিশুটির ফুপু শামীমা আক্তার সিমা জানান, শিশু আফিয়া আকতারের বাবা শেরপুর শহরে জুতার শোরুমে চাকরী করেন। আফিয়া স্হানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে। আজ বৃহস্পতিবার সকালে আফিয়ার মা আফিয়াকে স্কুলে রেখে গ্যাসের চুলা মেরামত করার জন্য মিস্ত্রির কাছে যান। বেলা ১২টার দিকে আফিয়া স্কুল থেকে বাড়িতে ফিরে মাকে না পেয়ে বই খাতা রেখে খেলার সাথীদের সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে আফিয়াকে দেখতে না পেয়ে খেলার সাথীরা তাকে খু়জতে থাকে। বেশ কিছুক্ষন পর পুকুরের এক পাশে আফিয়ার দেহ ভাসতে দেখে সাথীরা চিৎকার দেয়। চিৎকার শুনে প্রতিবেশীর এসে আফিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্হানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Check Also

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ও সহ-সভাপতি মশিউর রহমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *