সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  “প্রাণি সম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ”এই  প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায়  প্রাণি সম্পদ ক্যাম্পাসে“প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপী ভার্চ্যুয়ালী বক্তব্যের মাধ্যমে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করেন। আদমদীঘি উপজেলা প্রাণি সম্পদ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৩৮ বগুড়া-৩ এর সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। বিশেষ অতিথির বক্তব্য  রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ আমিরুল  ইসলাম, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়ন মৎস্য  অফিসার সুজয় পাল, প্রাণি সম্পদ ভেটোরিনারী সার্জন  (ভিএস) ডাঃ পুজা রানী সাহা প্রমুখ। পরে প্রদর্শনীতে  অংশ গ্রহনকারী বিজয়ী খামারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Check Also

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারনের দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ  : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানের অপসারণ ও স্বতন্ত্র বোর্ড গঠন সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *