সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ৪ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়া সংবাদ :২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মায়াজ্জেম হাসান, বিএনপি নেতা লুৎফর রহমান তালুকদার দুদু, মনোয়ার হাসান হেলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।
এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৫০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২০ জন রোগীর প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করেন সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার।

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

বগুড়া সংবাদ : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দুস্থদের মধ্যে খাবার বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *