সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ডালিয়া নার্সিং কলেজের নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সাইক গ্রুপ পরিচালিত ডালিয়া নার্সিং কলেজ, বগুড়া শাখার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার (নাহিদ)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. মো. রাশেদুল ইসলাম (রনি), সাইক জেনারেল হাসপাতাল, বগুড়ার অপারেশন ম্যানেজার মো. কামাল হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, বগুড়ার নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) নাজিয়া খাতুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক উম্মে কুলসুম এবং মোহাম্মদ আলী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক আনোয়ারা খাতুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডালিয়া নার্সিং কলেজের অধ্যক্ষ মুস্তা-নূর-সুলতানা।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। পরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

আয়োজকরা জানান, নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনার মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করে।

ডালিয়া নার্সিং কলেজ, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Check Also

আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিবার পরিকল্পনা শাখায় গর্ভকালীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *