সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জ থানার সামনে চাকু হাতে ভিডিও পোস্ট, যুবক গ্রেপ্তার, থানায় মামলা

বগুড়া সংবাদ  : বগুড়ার শিবগঞ্জ থানা এলাকার সামনে চাকু হাতে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে সাকাওয়াত হোসেন রাজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সে পৌর এলাকার বেড়াবালা আকন্দ পাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানাযায় থানা সংলগ্ন এলাকায় ওই যুবক চা’কু হাতে নিয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং মুহূর্তেই তা ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে এলে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান এর নির্দেশে এস আই মুন্জয়, এস আই এরসাদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার ( ১২ অক্টোবর) সন্ধা ৬টায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান বলেন চাকু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে আমাদের নজরে আসলে তাৎক্ষণিক আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

‎গাবতলীতে স্বামীর বিরুদ্ধে তালাকের খবর গোপন রাখার থানায় অভিযোগ স্ত্রীরসংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরলেন লিপি খাতুন

বগুড়া সংবাদ  : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীতে স্বামীর বিরুদ্ধে তালাকের বিষয়টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *