সর্বশেষ সংবাদ ::

*জলেশ্বরীতলার নতুন আউটলেটে চলছে ‘বগুড়া উৎসব’*

বগুড়া সংবাদ  :*বগুড়া, ৯ অক্টোবর ২০২৬:* বগুড়ার গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার নিয়ে শুরু হয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর ‘বগুড়া উৎসব’। ৯ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বগুড়ার জলেশ্বরীতলার নতুন আউটলেটে এই বিশেষ অফারগুলো চালু থাকবে।

বগুড়ার জলেশ্বরীতলার শহীদ আবদুল জব্বার রোডে অবস্থিত স্বপ্নের এই আউটলেটে ‘বগুড়া উৎসব’-এর আওতায় গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিশেষ মূল্যে কেনার সুযোগ পাচ্ছেন।

নতুন আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস *সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, রিজিওনাল ম্যানেজার অফ অপারেশনস মোঃ আবু মুসা আল-তারিক এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট এর সিনিয়র ম্যানেজার মুহাম্মদ আলী।

এই আয়োজনে মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে নির্দিষ্ট ব্র্যান্ডের গুঁড়া দুধে সর্বোচ্চ ১৪০ টাকা, সরিষার তেলে ৮০ টাকা, চিনিগুঁড়া চালের কেজিতে ২০ টাকা পর্যন্ত এবং মসলা পণ্যে ১৫ টাকা পর্যন্ত ছাড় থাকছে। এছাড়া ৫ থেকে ১০ কেজির নাজিরশাইল ও মিনিকেট চালের নির্দিষ্ট প্যাকে ৬০ টাকা পর্যন্ত এবং লবণে ৫ টাকা ছাড় রয়েছে।

তাজা খাবার ও কৃষিপণ্যের মধ্যে প্রতি কেজি গরুর মাংস ৭২০ টাকা, মাল্টা ৩৯৯ টাকা এবং প্রতি পিস লাউ ২৯ টাকায় পাওয়া যাচ্ছে।

গৃহস্থালি ও ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে ইলেকট্রিক কেটলি ৭৭৫ টাকা, ব্লেন্ডার ১ হাজার ৪৮০ টাকা এবং এসিআই স্পেশাল ফ্যানে ৮০০ টাকা ছাড় রয়েছে। এছাড়া বেডশিট ৪৫০ টাকা, স্ট্যান্ডার্ড কমফোর্টার ১ হাজার ৫৯০ টাকা এবং প্রিমিয়াম কমফোর্টার ২ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট কিছু ক্রোকারিজ ও গৃহস্থালি সামগ্রীতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে।

পার্সোনাল কেয়ার ও অন্যান্য পণ্যের মধ্যে নির্দিষ্ট ব্র্যান্ডের শ্যাম্পুতে ৪০০ টাকা পর্যন্ত এবং আইসক্রিমে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড় রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট প্রসাধনসামগ্রী ও মশার কয়েলে ‘১টি কিনলে ১টি ফ্রি’ অফারও থাকছে।

স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতেই ‘বগুড়া উৎসব’-এর আয়োজন করা হয়েছে। এক জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা খাবার, মুদি পণ্য, পার্সোনাল কেয়ার ও গৃহস্থালি সামগ্রী কেনার পাশাপাশি বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন গ্রাহকরা।

দেশের শীর্ষ রিটেইল চেইন হিসেবে স্বপ্ন সবসময় গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আসছে। এই আয়োজনের মাধ্যমে বগুড়াবাসীর জন্য সাশ্রয়ী কেনাকাটার সুযোগ তৈরি এবং উন্নত রিটেইল সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

Check Also

আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা উদযাপনের লক্ষ্যে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *